বাংলাদেশ নারী ক্রিকেট দলকে কাঠমান্ডু দূতাবাসে সংবর্ধনা

বাংলাদেশ নারী ক্রিকেট দলকে কাঠমান্ডু দূতাবাসে সংবর্ধনা

পঙ্​ক্তি ডেস্ক: নেপালে বাংলাদেশ দূতাবাসে নারী ক্রিকেট দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) নেপালে নিযুক্ত রাষ্ট্রদূত শফিকুর রহমান দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে স্বাগত জানান।

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ জেতা এবং বাংলাদেশকে গর্বিত করাসহ তাদের অধ্যবসায়, টিমওয়ার্ক এবং ধারাবাহিক সাফল্যের জন্য তিনি দলের সদস্যদের প্রশংসা করেন রাষ্ট্রদূত শফিকুর রহমান।

বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দল বর্তমানে কাঠমান্ডুতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলছে। এখন পর্যন্ত, দলটি বাছাইপর্বের দুটি প্রস্তুতি ম্যাচ এবং চারটি ম্যাচ খেলেছে এবং ছয়টি ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে। তাদের বাছাইপর্বের আরও তিনটি ম্যাচ খেলার কথা রয়েছে। এর আগে, দূতাবাসের কর্মকর্তারা গত ১২ জানুয়ারি বিমানবন্দরে তাদের স্বাগত জানান।
Share This