‘ছেলেদের চেয়ে মেয়েরা মেধায় এগিয়ে- পরিবার ও সমাজের সুরক্ষায় নারীর সুস্থতা অপরিহার্য ‘ : ডা. নাজমুল হোসেন
জান্নাতুল ফেরদৌস পান্না: স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেছেন, মেডিক্যাল কলেজ পরীক্ষায় ২০২৫ সালেও মেধায় এগিয়ে ছাত্রী রা- ৬৩ শতাংশ ছাত্রী ও ৩৬ শতাংশ ছাত্র মেডিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হয়। বরাবরই সকল ক্ষেত্রে প্রমাণিত সমাজে, পরিবারে, কর্মক্ষেত্রে, শিক্ষায়, মেধা, মনন, শ্রমে পুরুষের চেয়ে নারীরা এগিয়ে। আর এ মেধাবী নারীদের কেউবা আমাদের মা, কেউবা কন্যা, আবার কেউ ভগ্নী, কেউবা স্ত্রী। যাদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বেশি। ব্রেস্ট ক্যান্সার বিশ্বের অন্যতম ঘাতক ব্যাধি। ২০২২ সালে ৬ লাখ ৭২ হাজার মানুষ ব্রেস্ট ক্যান্সারে মৃত্যুবরণ করেছে, যাদের বেশিরভাগ নারী।শিশুদের স্তন্যদান প্রবনতা হ্রাস পেয়েছে বেশ কিছুদিন, যা নারীকে স্বাস্থ্যঝুঁকিতে ফেলে দিচ্ছে। ধর্মেও শিশুকে স্তন্যদানের বিষয়ে উৎসাহিত করা হয়েছে। নারীরা সমাজ ও জাতির প্রতিনিধিত্ব করে। তাই নারীর শরীর সুস্থ রাখতে নিয়মিত ব্যায়ামে স্থুলতা পরিহার করতে হবে। তবেই ক্যান্সার সহ বিভিন্ন রোগ প্রতিহত করা সম্ভব হবে। ২২ জানুয়ারি বৃহস্পতিবার ডিআরইউ নারী সদস্য ও পরিবারের জন্য বিনামূল্যে ব্রেস্ট স্ক্রিনিং ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, আগামী তিন বছরের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজের সার্বিক অবয়ব পাল্টে অত্যাধুনিক করা হবে ঢাকা মেডিক্যাল কলেজকে, দেশের সকল মেডিক্যাল কলেজ উন্নত করা জরুরি। খুব শিগগিরই দেশে ১০টি পুরাতন মেডিক্যাল কলেজ ও ১৯টি হোস্টেল আধুনিকায়ন করা হবে, যাতে ৮ হাজার ৯’শ শিক্ষার্থী নিরাপদে থাকতে পারবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এ স্বাস্থ্যসেবার উদ্যোক্তা ঢাকা রিপোর্টার্স ইউনিটির নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না। অনুষ্ঠানের শুরুতে ডিইউজে’র নারী বিষয়ক সম্পাদক এবং ডিআরইউ’র সাবেক নারী বিষয়ক সম্পাদক সুমি খান রচিত ‘স্তন ক্যান্সারে মৃত্যুঝুঁকি থেকে সুরক্ষায় স্ক্রিনিং এবং সচেতনতা জরুরি’ শীর্ষক প্রবন্ধ পাঠ করা হয়।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের সাবেক সভাপতি ও ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমডি এম এ মুবিন খান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ, গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী ও প্রিভেন্টিভ অনকোলজি বিভাগের অধ্যাপক বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ বলেন, ক্যান্সার আক্রান্ত রোগী পুরো পরিবারের জন্য একটি বোঝা। আমরা যদি নিয়ম কানুন মেনে চলি বা নিয়মিত স্ক্রিনিং করানো হয় তাহলে এ রোগের ঝুঁকি থেকে রক্ষা পেতে পারি। নারীদের জন্য এ স্কিনিং খুবই তাৎপর্যপূর্ণ। ডিআরইউতে এ ধরনের কার্যক্রম নিয়মিত চালু রাখতে বিশেষভাবে অনুরোধ জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে এম এ মুবিন খান বলেন, স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে। নিয়মিত স্ক্রিনিং করাতে হবে। এ ধরনের আয়োজন করবার জন্যে ডিআরইউকে তিনি ধন্যবাদ জানান।
দীর্ঘদিন ব্রেস্টক্যান্সার সচেতনতায় নিয়মিত কাজ করে আসছেন তিনি।
অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমাতে নারীদের লাইফ স্টাইল পরিবর্তন করতে হবে, শিশুদের ব্রেস্ট ফিডিং করাতে হবে। কারণ, শতভাগ নারী ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিতে রয়েছেন।
দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদক মফিজুর রহমান বাবু সহ এ স্বাস্থ্যসেবা মূলক সভায় বিভিন্ন স্তরের সাংবাদিক নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ’র কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক মো. জাফর ইকবাল, প্রচার প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ নঈমুদ্দীন প্রমুখ অন্যতম।
বক্তব্য রাখেন ডিআরইউ’র সদ্যবিদায়ী নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী,দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল, সাবেক সভাপতি শুকুর আলী শুভ।ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ’র সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায়, সহ-সভাপতি মেহেদী আজাদ মাসুমের সভাপতিত্বে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত হয় এ অনুষ্ঠান।
