এক ব্যক্তির নামে দুটির বেশি সিম কার্ড রাখতে চায় না সরকার

এক ব্যক্তির নামে দুটির বেশি সিম কার্ড রাখতে চায় না সরকার

পঙ্​ক্তি ডেস্ক:  একক ব্যক্তির নামে মোবাইল ফোনের সিম কার্ডের সংখ্যা পর্যায়ক্রমে ১০টি থেকে কমিয়ে ২টিতে আনতে চায় সরকার। আসন্ন নির্বাচনের আগে এই সংখ্যা ৫-৭টিতে নামানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মোবাইল ফোনের সিম প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘একক ব্যক্তির নামে সিম কার্ডের সংখ্যা ১০টি থেকে ২টিতে কমিয়ে আনতে চায় সরকার। নির্বাচনের আগে সেটি ৫-৭টিতে কমিয়ে আনার চেষ্টা করা হবে।’

Share This