ট্রাম্পের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন পুতিন

ট্রাম্পের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন পুতিন

পঙ্​ক্তি ডেস্ক: ইউক্রেন যুদ্ধের ভবিষ্যতের ছুতোয় আলোচনায় বসেছিলেন দুই পরাশক্তির নেতা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় আয়োজিত ওই বৈঠক শেষে দ্বিপাক্ষিক সম্পর্ক, ইউক্রেন যুদ্ধ এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বক্তব্য দিয়েছেন পুতিন।

পুতিন বলেন, স্নায়ুযুদ্ধের পর রুশ-মার্কিন সম্পর্ক তলানিতে নেমে গিয়েছিল। এটা আমাদের দেশ এমনকি বিশ্বের জন্যই ভালো কিছু নয়। তবে এ অবস্থার পরিবর্তন জরুরি এবং মুখোমুখি অবস্থান থেকে সরে এসে সংলাপে বসাই এখন সময়ের দাবি।

কিয়েভ ও তার ইউরোপীয় মিত্ররা বিষয়টিকে গঠনমূলকভাবে নেবে বলেই আশা প্রকাশ করেন তিনি।

রুশ-মার্কিন অর্থনৈতিক সম্পর্ক প্রসঙ্গে পুতিন বলেন, তারা বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি ও মহাকাশ গবেষণাসহ বিভিন্ন খাতে ব্যাপক সহায়তা করতে পারে। এই বৈঠকের সমঝোতাগুলো কেবল ইউক্রেন সমস্যার সমাধানেই নয়, বরং বাস্তবমুখী সম্পর্ক পুনর্গঠনের পথও খুলে দিতে পারে বলেও মত প্রকাশ করেন তিনি।

তথ্যসূত্র: রয়টার্স

Share This