
বিমান দুর্ঘটনা: চিকিৎসক দল পাঠাচ্ছে ভারত
পঙ্ক্তি ডেস্ক: ঢাকার একটি স্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হওয়ার আহতদের চিকিৎসার জন্য চিকিৎসক ও নার্স পাঠাচ্ছে ভারত সরকার।
একটি কূটনৈতিক সূত্র জানায় যে, বাংলাদেশে দুর্ঘটনার খবরে ভারত সরকার একটি চিকিৎসক দল পাঠানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। দ্রুতই ভারতীয় চিকিৎসক দল বাংলাদেশে আসবে।
ভারতের পক্ষ থেকে ইতিমধ্যে বাংলাদেশের ঘটনার জন্য সমবেদনা ও শোক প্রকাশ করা হয়েছে বলে তিনি জানান।
গত সোমবার বিমান বাহিনীর একটি বিমান উত্তরার মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হলে দুই শতাধিক হতাহতের ঘটনা ঘটে।
