ইরানের পারমাণবিক আলোচনা বানচাল করতে হামলা করেছে ইসরায়েল: তুরস্ক

ইরানের পারমাণবিক আলোচনা বানচাল করতে হামলা করেছে ইসরায়েল: তুরস্ক

পঙ্​ক্তি ডেস্ক: ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতায় ইসরায়েলের আগ্রহ নেই বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। শনিবার (২১ জুন) ইস্তানবুলে আয়োজিত অরগানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন বা ওআইসির এক সম্মেলনে এ কথা বলেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তি নিয়ে নতুন দফা বৈঠকের আগ দিয়ে হামলা করে পুরো প্রক্রিয়াটা বানচাল করার চেষ্টা করেছে ইসরায়েল। তারা প্রমাণ করলো, কূটনীতির মাধ্যম সমাধান খুঁজতে তারা আগ্রহী নয়।

Share This