মানুষকে মামলার অভিশাপ থেকে মুক্তি দিতে কাজ করছে মন্ত্রণালয়’

মানুষকে মামলার অভিশাপ থেকে মুক্তি দিতে কাজ করছে মন্ত্রণালয়’

পঙ্​ক্তি ডেস্ক: দ্রুত সময়ের মধ্যে কম খরচে মামলা নিষ্পত্তি, মানবাধিকার নিশ্চিত ও মানুষকে মামলার অভিশাপ থেকে মুক্তি দিতে আইন মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, ‘এজন্য সিপিসি এবং সিআরপিসি অধ্যাদেশ নিয়েও কাজ চলছে।’

শনিবার (১৪ জুন) ‘আইনগত সহায়তা প্রদান আইন-২০০০’ অধিকতর সংশোধনের জন্য প্রণীত অধ্যাদেশ নিয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা শেষে এ কথা বলেন তিনি।

এ সময় লিগ্যাল এইডের মামলা নিষ্পত্তিতে একজন বিচারের জায়গায় তিনজন বিচারক নিয়োগ দেওয়া হবে বলেও জানান আইন উপদেষ্টা।
Share This