কাল-পরশু ২৫ ক্যাডারের কর্মকর্তাদের কলমবিরতি 

কাল-পরশু ২৫ ক্যাডারের কর্মকর্তাদের কলমবিরতি 

কয়েক দিন আগে জনপ্রশাসন সংস্কার কমিশন উপসচিব পুলে প্রশাসন ক্যাডারের জন্য ৫০ শতাংশ কোটা রেখে অন্যান্য ২৫টি ক্যাডারের জন্য ৫০ শতাংশ পরীক্ষার ভিত্তিতে নিয়োগের সুপারিশ করে। ‘আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’র সঙ্গে কোনও আলোচনা ছাড়া এমন সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ইতোপূর্বে, পরিষদের আহ্বানের একই দাবিতে গত ২০ মে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পরিষদের অন্তর্ভুক্ত ২৫ ক্যাডারের সদস্যরা বিকাল ৫টা ১০ মিনিট থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করে। এছাড়াও, গত ২ মার্চ পূর্ণ দিবস কর্মবিরতি এবং গত বছর ২৪ ডিসেম্বর তারিখে সারা দেশে ১ ঘণ্টার কলমবিরতি কর্মসূচি ও ২৬ ডিসেম্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
Share This