
পাকুন্দিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের পূর্ণাঙ্গ কমিটি গঠন
আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি: বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা শাখার পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে বিকেলে পাকুন্দিয়া বাজার জামে মসজিদে এক সভা অনুষ্ঠিত হয়। হযরত মাওলানা ইদ্রিস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিশের জেলা সভাপতি মাওলানা আঃ করিম। এসময় আরো উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক মাঃ ওসমান গণি কাগজীসহ আরো অনেকে।
৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অন্যরা হলেন-
সভাপতি :-মাওলানা মুফতি মাহমুদুল হাসান
সাধারন সম্পাদক:- মাও,মুফতি নজরুল ইসলাম
সহ সাধারণ সম্পাদক : মাওলানা মোফাজল হোসেন
সাংগঠনিক সম্পাদক :-মাওলানা ইমরান হোসেন
বায়তুল মাল সম্পাদক: নুমান হাবিবী,
প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জাকির হোসেন
প্রচার সম্পাদক:মাঃ ফজলে রাব্বি প্রমুখ
