ডিএনসিসিতে দুদকের অভিযান

ডিএনসিসিতে দুদকের অভিযান

পঙ্​ক্তি ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গাবতলীর পশুর হাটে ইজারা না দিয়ে সরকারের রাজস্ব ক্ষতিসাধনসহ সংশ্লিষ্ট বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখতে দুদকের এই অভিযান চালানো হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বেলা ১২টার দিকে দুদকের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিমকে গুলশানে নগর ভবনে যেতে দেখা যায়।

এ বিষয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, ‘দুদক অভিযানে এসেছে, এটাকে আমরা স্বাগত জানাই। আমরা নিজেরাও এ বিষয়ে তদন্ত করবো। যেটা রেজাল্ট আসে, তার ওপর ব্যবস্থা নেওয়া হবে।

Share This