জুলাইয়ে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

জুলাইয়ে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

পঙ্​ক্তি ডেস্ক: আগামী জুলাই মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রোডম্যাপ প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৬ এপ্রিল) নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, ‘ভোটার তালিকা হালনাগাদের কাজ সফলভাবে শেষ হয়েছে। নির্বাচন কমিশনের লক্ষ্য ছিল ৬১ লাখ ৮৮ হাজার নতুন ভোটার নিবন্ধন। এর মধ্যে নতুন ভোটার যুক্ত হয়েছে ১৯ লাখ ৬৬ হাজার এবং বাদ পড়া ভোটার পুনরায় নিবন্ধিত হয়েছে ৪৩ লাখেরও বেশি। সব মিলিয়ে মোট ৬৩ লাখ ভোটার নিবন্ধিত হয়েছে।’ চূড়ান্ত ভোটার তালিকা জুনের মধ্যেই প্রকাশ করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল বলেন, ‘বিভিন্ন জেলায় সফর করে দেখেছি পরিস্থিতি আগের তুলনায় উন্নত। আইনশৃঙ্খলা বাহিনী আরও দক্ষভাবে কাজ করছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হবে।’
Share This