ইউক্রেন যুদ্ধ নিয়ে মঙ্গলবার পুতিনের সঙ্গে আলোচনা করবেন ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ নিয়ে মঙ্গলবার পুতিনের সঙ্গে আলোচনা করবেন ট্রাম্প

পঙ্​ক্তি ডেস্ক:  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মঙ্গলবার ( ১৮ মার্চ) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার পরিকল্পনা করছেন। মস্কোতে মার্কিন ও রুশ কর্মকর্তাদের মধ্যে ইতিবাচক আলোচনার পর ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করবেন ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

ফ্লোরিডা থেকে ওয়াশিংটন যাওয়ার সময় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা দেখতে চাই, এই যুদ্ধের অবসান ঘটানো সম্ভব হয় কিনা। হয়তো পারবো, হয়তো পারবো না, কিন্তু আমি মনে করি আমাদের খুব ভালো সম্ভাবনা আছে।

এ বিষয়ে রয়টার্সের অনুরোধের পরও ক্রেমলিনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Share This