একুশে ফেব্রুয়ারি যে পথে যেতে হবে শহীদ মিনারে

একুশে ফেব্রুয়ারি যে পথে যেতে হবে শহীদ মিনারে

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। দিবসটি সুশৃঙ্খলভাবে উদযাপনের জন্য এবং বিড়ম্বনা এড়াতে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) জনসাধারণ ও সব ধরনের যানবাহন চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক নির্দেশনাও দেওয়া হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

ডিএমপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের রুট ও ডাইভারশন পয়েন্টগুলো স্ক্রল আকারে প্রচারের জন্য গণমাধ্যমকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। এছাড়া সবাইকে নির্ধারিত রুট অনুসরণের মাধ্যমে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়
Share This