মানবিক করিডোর নিয়ে কোনও আলোচনা হয়নি: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

মানবিক করিডোর নিয়ে কোনও আলোচনা হয়নি: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

পঙ্​ক্তি ডেস্ক: রাখাইনে ‘মানবিক করিডোর’ ইস্যুতে ছড়ানো গুজব ও অপপ্রচারের সঙ্গে বাস্তবতার মিল নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। রবিবার (৪ মে) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর অডিটরিয়ামে সশস্ত্র বাহিনী বিভাগ ও বিইউপি আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

‘মানবিক করিডোর’ ইস্যুতে সাম্প্রতিক বিতর্ক প্রসঙ্গে তিনি ব্যাখ্যা করেন, এটি কোনও করিডোর নয়। আমরা শুধু মানবিক সহায়তা পৌঁছাতে একটি ‘চ্যানেল’ গঠনের আলোচনা করেছি। করিডোর ও চ্যানেল এক বিষয় নয়। এমন চ্যানেল বাস্তবায়িত হলে তা জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত হবে এবং শুধু ত্রাণ ও খাদ্য সহায়তায় ব্যবহৃত হবে।

Share This