
গাজীপুরসহ সারাদেশে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট’
পঙ্ক্তি ডেস্ক: আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গাজীপুরসহ সারা দেশে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ চলছে। শুক্রবার রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে এক সভায় সারাদেশে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেয় সরকার।
সিদ্ধান্ত অনুযায়ী শনিবার থেকেই গাজীপুরসহ সারা দেশে এই অপারেশন পরিচালিত হচ্ছে। এ বিষয়ে আজ প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে এক তথ্য বিবরণীতে জানানো হয়।
শুক্রবার রাতে সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রীর বাড়িতে সন্ত্রাসীদের হামলায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
