
শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ নিয়ে যা বললো পররাষ্ট্র মন্ত্রণালয়
পঙ্ক্তি ডেস্ক:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা নিয়ে পরিষ্কার কোনও ধারণা দিতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের চিঠি এখনও পররাষ্ট্র মন্ত্রণালয় পায়নি বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। সোমবার (২৭ জানুয়ারি) মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
