সব জিনিসের দাম একসাথে কমবে এমনটা আশা করা যাবেনা: অর্থ উপদেষ্টা

সব জিনিসের দাম একসাথে কমবে এমনটা আশা করা যাবেনা: অর্থ উপদেষ্টা

পঙ্​ক্তি ডেস্ক:

নিত্য পণ্যের চড়া দামের কথা স্বীকার করে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেন বাজারের সব জিনিসের দাম একসাথে কমবে এমনটা আশা করা যায় না।
আন্তর্জাতিক কাস্টমস দিবস সেমিনার অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, রাজস্ব আহরণ ও ব্যয় যেন যৌক্তিক হয় সেদিকে জোর দেওয়া হচ্ছে। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনৈতিক সংস্কার। এছাড়াও ভোগ্য পণ্যের দাম বাড়ায় মানুষের খুব কষ্ট হচ্ছে বলে স্বীকার করেছেন তিনি। তিনি বলেন, ‘অর্থনৈতিক সংস্কার কঠিন আবার সহজও বটে। অনেকগুলো আইন-কানুন আছে যা বদল করতেও কিছুটা সময় লাগে।’

Share This