পুলিশের সাবেক ৩ সদস্যকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

পুলিশের সাবেক ৩ সদস্যকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

পঙ্​ক্তি ডেস্ক: পুলিশের সাবেক ৩ সদস্যকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।  তারা হলেন- উত্তরায় কনস্টেবল হোসেন আলী, যাত্রাবাড়ীর ইমাম হোসেন তাইম হত্যাকাণ্ডে গ্রেফতার পুলিশের এসি তানজিল আহমেদ এবং গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হত্যাকাণ্ডের আসামি পুলিশ কনস্টেবল আকরাম হোসেন।
সোমবার (২০ জানুয়ারি) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ‘এই তিন জনের বিরুদ্ধে ট্রাইব‍‍্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। এরমধ্যে দুই জনের ব্যাপারে নতুন করে গ্রেফতারি পরোয়ানা এবং একজনের ব্যাপারে আগেই পরোয়ানা ইস্যু হয়েছিল। তাদের সবাইকে আজ আদালতে হাজির করা হলে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’
Share This