হাজারীবাগের ঘিঞ্জি অবকাঠামো নিয়ে অসন্তোষ জানালেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা

হাজারীবাগের ঘিঞ্জি অবকাঠামো নিয়ে অসন্তোষ জানালেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা

আগুন নেভাতে পানিরও সঙ্কটে পড়তে হয়েছে ফায়ার ফাইটারদের। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘পানির সঙ্কট ছিল, অবশ্যই। আমাদের বিশেষ পানিবাহী গাড়ি এসেছে। আমরা পুরান ঢাকা, হাজারীবাগের মতো এলাকাগুলোতে পানির সঙ্কটে ভুগি। এজন্য আমরা যখন আসি, তখন বিশেষ পানিবাহী গাড়ি সঙ্গে করেই নিয়ে আসি।’

এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থাও ছিল না বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তিনি বলেন, ‘ভবনটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না, যা ছিল যৎসামান্য। দুয়েকটি ফায়ার এক্সটিংগুইশার ছাড়া আমরা তেমন কিছুই দেখি নাই। কিছু এক্সটিংগুইশার আছে, তবে আরও কোনও ব্যবস্থা ছিল কিনা, এখন দেখলে জানা যাবে।’

এর আগে আজ দুপুরের দিকে ভবনটিতে আগুন লাগে, ২টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সংস্থাটির সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ‘সাত তলা ভবনের পাঁচ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে আগুন ছয় তলায় ছড়িয়ে যায়। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে হাজারীবাগ থানা পুলিশ, র‌্যাব, স্কাউটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহায়তায় করছে। তবে উৎসুক জনতার ভিড়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীদের বেগ পেতে হচ্ছে।’ পরে ঘটনাস্থলে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরাও যোগ দেন।

Share This