অপরাধ কমাতে পুলিশের কাছে ম্যাজিক নেই: আইজিপি

অপরাধ কমাতে পুলিশের কাছে ম্যাজিক নেই: আইজিপি

আইজিপি আরও বলেন, ‘পুলিশের যেসব কর্মকর্তার চাকরি ১০-১২ দিন আছে তাদের পদোন্নতির ব্যবস্থা করা হচ্ছে। আমি নিজে অবসরে গিয়েছিলাম। আবার দায়িত্ব পেয়েছি। কতটুকু দায়িত্ব পালন করতে পারবো জানি না। তবে সর্বোচ্চ চেষ্টা করছি, আপনাদের সাহায্য ও পরামর্শ চাই। বিদায়ের সময় যেন সম্মান নিয়ে যেতে পারি।’

বিভিন্ন জেলার ছাত্র সমন্বয়কদের হত্যার হুমকির বিষয়ে প্রশ্নে আইজিপি বলেন, ‘প্রতিটি ঘটনা এনালাইস করেছি এবং সুরহা করেছি। কালিয়াকৈরের ঘটনা ছিনতাইয়ের। নারায়ণগঞ্জের ঘটনা মোবাইল ফোন ছিনতাইয়ের। ছাত্র সমন্বয়কদের নারায়ণগঞ্জ নিয়ে গিয়েছি। তারা দেখেছেন, ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথাও বলেছেন। তারাও সন্তুষ্ট। এটা টার্গেট কিলিং নয়।’

আইজিপি বলেন, ‘ব্র‍্যাকের মেহের নামের একজন ছাত্রকে হুমকি দেওয়া হয়েছিল, সেটি সত্য। এ ঘটনায় সিরাজগঞ্জ থেকে জাহিদ হাসান নামের একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। প্রতিটি ঘটনার সুরহার জন্য চেষ্টা করছি। তবে প্রতিটি ঘটনা একইসূত্রে গাঁথা তা নয়।’

Share This