প্রচন্ড শিতে কাতর পঞ্চগড়, দুর্ভোগে জনমানুষ

প্রচন্ড শিতে কাতর পঞ্চগড়, দুর্ভোগে জনমানুষ

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, ‘আজকে আবার মৃদু শৈত্যপ্রবাহ বইছে এ জেলায়। মঙ্গলবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় একই তাপমাত্রা রেকর্ড করা হয়। গতকাল সোমবার সকাল ৯টায় রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রায় আবারও মৃদু শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে এ অঞ্চলে। হিমালয়ের হিম বায়ু এ এলাকায় সরাসরি প্রবেশ করায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামীতে তাপমাত্রা আরও কমতে পারে।’

এদিকে, হিমেল হওয়ায় শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন দিনমজুরসহ খেটে খাওয়া মানুষ। পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিনযাপন করছেন তারা। বিভিন্ন এলাকায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে

Share This