
সব বিচারপতিকে নিয়ে বিশেষ সভা ডেকেছেন প্রধান বিচারপতি
পঙ্ক্তি ডেস্ক: সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে বিশেষ সভা ডেকেছেন প্রধান বিচারপতি। আগামী মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকাল ৪টায় সুপ্রিম কোর্টের মূল ভবনের জাজেস লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হবে। রবিবার (১ ডিসেম্বর) এ বিষয়ে একটি স্মারক জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
