অক্টোবরে পাহাড়ে ভ্রমণে না যেতে অনুরোধ প্রশাসনের

অক্টোবরে পাহাড়ে ভ্রমণে না যেতে অনুরোধ প্রশাসনের

জেলা প্রশাসক জানান, অনিবার্য কারণবশত সমগ্র রাঙামাটি পার্বত্য জেলায় পর্যটকদের ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়। রাঙামাটি ছাড়াও খাগড়াছড়ি ও বান্দরবানে একই সময়ে ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, আসন্ন দুর্গাপূজাকে ঘিরে সাজেকসহ শহরের হোটেল-মোটেলগুলোতে অনেক বুকিং পেয়েছিলেন ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে বুকিং বাতিল হওয়ায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
Share This