মিডিয়ায় রাষ্ট্রপতির বক্তব্য ভুলভাবে উপস্থাপিত

মিডিয়ায় রাষ্ট্রপতির বক্তব্য ভুলভাবে উপস্থাপিত

 

জান্নাতুল ফেরদৌস পান্না
‘আসন্ন জাতীয় নির্বাচন শেষে পদত্যাগ করছেন রাষ্ট্রপতি’। এমন একটি বক্তব্য মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। তথ্যটি সম্পূর্ণ ভুলভাবে তুলে ধরা হয়েছে বলে আজ ১৩ ডিসেম্বর শনিবার পঙক্তি অনলাইনকে জানিয়েছেন মহামান‍্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

তিনি বলেন, আমার মেয়াদ এখনও আড়াই বছর রয়েছে। সংসদ নির্বাচনের পর নির্বাচিত সরকার যদি আমাকে চায়, তবে আমার মেয়াদ পূর্ণ করবো। আর যদি নির্বাচিত সরকার না চায়, তবে সম্মানের সঙ্গে বিদায় নেব। তিনি জানান, আমি থাকবো কি থাকবো না এইটা নির্ভর করছে নির্বাচিত সরকারের ওপর।

Share This