প্রাথমিক অনুমোদন পেলো সম্মিলিত ইসলামী ব্যাংক

প্রাথমিক অনুমোদন পেলো সম্মিলিত ইসলামী ব্যাংক

পঙ্​ক্তি ডেস্ক:  পাঁচটি আর্থিকভাবে বিপর্যস্ত শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত হতে যাওয়া দেশের বৃহত্তম শরিয়াভিত্তিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক “সম্মিলিত ইসলামী ব্যাংক”  প্রাথমিক অনুমোদন পেয়েছে।  রবিবার (৯ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড এ অনুমোদন দিয়েছে।

জানা যায়, সরকারের পক্ষ থেকে গত বুধবার অর্থ মন্ত্রণালয় কেন্দ্রীয় ব্যাংকে ব্যাংকের প্রাথমিক লাইসেন্সের আবেদন পাঠিয়েছে। আজকের বোর্ড সভায়  নতুন রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে ব্যাংক গভর্নর ড. আহসান এইচ. মনসুর দুপুরে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকও করেছেন।

Share This