সয়াবিন তেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

সয়াবিন তেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

পঙ্​ক্তি ডেস্ক:  বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশে সয়াবিনসহ কোনও প্রকার ভোজ্যতেলের দাম বাড়ছে। তিনি বলেন, “দেশের মানুষেরা বৈশ্বিক পরিস্থিতিতে যুদ্ধসহ নানা কারণে শঙ্কার মধ্যে আছে। আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে, কোনও পণ্যের দাম না বাড়ানো। সেটিকে লক্ষ্য হিসেবে নিয়ে আমরা পদক্ষেপ নেবো। রবিবার (১২ এপ্রিল) দেশের ভোজ্যতেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষ করে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়ে রেখেছিল মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। তার কয়েকদিন আগে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে তারা এই প্রস্তাব দিয়েছিল। বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) প্রস্তাবটি যাচাই-বাছাই করে দাম না বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।
Share This