ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু

পঙ্​ক্তি ডেস্ক:  দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকাল ৮টা থেকে রবিবার (৯ নভেম্বর) সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এ সময়ের মধ্যে এ রোগে আক্রান্ত হয়ে ১ হাজার ১৯৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গু-বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, মৃত দুই জন ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীন এলাকার। দুই জন ঢাকা দক্ষিণ সিটির। বরিশাল বিভাগের সিটি করপোরেশনের বাইরের দুই জন।

Share This