বেগম রোকেয়া পদকের জন্য মনোনয়ন চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

বেগম রোকেয়া পদকের জন্য মনোনয়ন চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

পঙ্​ক্তি ডেস্ক:

নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ, পল্লী উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বাংলাদেশি নারীদের ‘বেগম রোকেয়া পদক ২০২৬’-এর জন্য যোগ্য নারী প্রার্থীদের মনোনয়ন চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (১৬ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের চিঠিতে এসব তথ্য জানানো হয়।

মনোনয়ন আগামী ৩০ জুন ২০২৬ তারিখের মধ্যে সফট কপি ও হার্ড কপি আকারে সমন্বয় শাখায় পাঠাতে বলা হয়েছে।

আবেদনপত্র ও নির্ধারিত ছক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় অথবা মহিলা বিষয়ক অধিদফতরের ওয়েবসাইট থেকে সংগ্রহ করে পূরণ করতে হবে। নির্ধারিত ছক ছাড়া অন্য কোনও মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না বলে জানানো হয়েছে।
Share This