
আটক সাংবাদিকদের জামিন অন্তত দেন: মতিউর রহমান চৌধুরী
পঙ্ক্তি ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের পর নানা অভিযোগ এনে সাংবাদিকদের গ্রেফতার এবং তাদের কারাগারে আটকে রাখার বিষয়ে প্রশ্ন তুলেছেন দেশের সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী। তিনি বলেন, ‘আটক সাংবাদিকদের বিরুদ্ধে হাজারো অভিযোগ থাকতে পারে, কিন্তু তাদের বিরুদ্ধে খুনের মামলা দিলেন কেন? সেই মামলা চলতে থাকবে কেন? তারা বিনা বিচারে আটক থাকবেন কেন?’ এ সময় আটক সাংবাদিকদের মুক্তিরও দাবি জানান জ্যেষ্ঠ এই সাংবাদিক।
রবিবার (৩ মে) রাজধানীর রমনা এলাকায় তথ্য ভবনে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তথ্য মন্ত্রণালয়ের আয়োজনে এই আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
এ সময় সরকারের প্রতি অনুরোধ জানিয়ে নোয়াব সভাপতি বলেন, আপনারা বিষয়টা রিভিউ করেন। কয়দিন আগে প্রধানমন্ত্রী আমাদের কথা দিয়েছেন, তিনি বিষয়টা রিভিউ করবেন। আমি মনে করি, দ্রুত এটা যদি রিভিউ করেন, তাহলে বাংলাদেশের সাংবাদিকরা অন্তত একটু স্বস্তি পাবেন।
