পদত‍্যাগ করলেন প্রসিকিউটর হাসানুল বান্না

পদত‍্যাগ করলেন প্রসিকিউটর হাসানুল বান্না

পঙ্​ক্তি ডেস্ক: অসুস্থতার কারণে পদত্যাগপত্র জমা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সদস্য প্রসিকিউটর হাসানুল বান্না। মঙ্গলবার (১৯ আগস্ট) প্রসিকিউটর গাজী এম এইচ তামিম এ তথ‍্য নিশ্চিত করেন।

প্রসিকিউটর তামিম আরও বলেন, দীর্ঘদিন ধরে তিনি জন্ডিস ও লিভারজনিত রোগে আক্রান্ত। নিয়োগের পর কয়েকদিন অফিস করার পরই তার শরীরে এই জটিল রোগ ধরা পড়ে। এরপর থেকেই তিনি ছুটিতে ছিলেন।

প্রসঙ্গত, গত ১ জানুয়ারি প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান রাজশাহী জজ কোর্টের আইনজীবী হাসানুল বান্না।

Share This