
প্রেস কাউন্সিলে নতুন কমিটি, মাহফুজ আনাম-নূরুল কবীরসহ সদস্য ১২ জন
পঙ্ক্তি ডেস্ক: প্রেস কাউন্সিলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম ও দ্য নিউজ এইজের সম্পাদক নূরুল কবীরসহ ১২ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) তথ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। নতুন কমিটিতে বিভিন্ন মহলের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
সংবাদপত্র ও সাংবাদিক সংগঠন থেকে মনোনীত:
দৌলত আকতার মালা (সভাপতি, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম)
মো. শহিদুল ইসলাম (সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন)
মাহফুজ আনাম (সম্পাদক ও প্রকাশক, দ্য ডেইলি স্টার)
নূরুল কবীর (সম্পাদক, দ্য নিউ এজ)
দেওয়ান হানিফ মাহমুদ (প্রকাশক ও সম্পাদক, দৈনিক বণিক বার্তা)
সম্পাদক, প্রকাশক বা ব্যবস্থাপনা সমিতি কর্তৃক মনোনীত:
শামসুল হক জাহিদ (সম্পাদক, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস)
রমিজ উদ্দিন চৌধুরী (সম্পাদক, দৈনিক পূর্বকোণ)
আখতার হোসেন খান (উপদেষ্টা, নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-নোয়াব)
প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪-এর ৪(৩)(ঘ) অনুযায়ী মনোনীত প্রতিনিধি:
অধ্যাপক মোহাম্মদ আজম (মহাপরিচালক, বাংলা একাডেমি)
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক মনোনীত:
ড. মো. ফখরুল ইসলাম (সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন)
বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক মনোনীত:
জয়নুল আবেদীন (ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ বার কাউন্সিল)
এই প্রজ্ঞাপন অনুযায়ী, প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪-এর ৪(১) ও ৪(২) উপধারার বিধান অনুযায়ী মনোনীত ব্যক্তিদের কার্যকাল হবে এই প্রজ্ঞাপন জারির তারিখ থেকে দুই বছর।
