ঈদুল আজহা ৭ জুন

ঈদুল আজহা ৭ জুন

পঙ্​ক্তি ডেস্ক:   দেশের আকাশে আজ জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে বৃহস্পতিবার (২৯ মে) থেকে ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে। আর ৭ জুন (১০ জিলহজ) বাংলাদেশে ঈদুল আজহা পালিত হবে। বুধবার (২৮ মে) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বিষয়টি জানান।

ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, চাঁদ দেখা যাওয়ার তথ্য জানাতে টেলিফোন ও ফ্যাক্স নম্বর খোলা রাখা হয়েছিল। দেশের বিভিন্ন স্থান থেকে চাঁদ দেখা যাওয়ার তথ্য আসায় দ্রুত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়েছে। সভায় আরও ছিলেন– ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের প্রতিনিধি, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব, চাঁদ দেখা কমিটির সদস্যরাসহ ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Share This