কোরবানির পশুর চামড়ার সর্বনিম্ন দাম ১১৫০ টাকা

কোরবানির পশুর চামড়ার সর্বনিম্ন দাম ১১৫০ টাকা

পঙ্​ক্তি ডেস্ক: আসন্ন কোরবানিতে ঢাকায় সর্বনিম্ন কাঁচা চামড়ার দাম ১ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ঢাকার বাইরে সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৫০ টাকা। এছাড়া খাসির চামড়ার ক্রয়মূল্য প্রতি বর্গফুট ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়ার দাম ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। রবিবার (২৫ মে) চামড়া ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিনি বলেন, ‘দেশে কাঁচা চামড়ার চাহিদা না থাকলে প্রয়োজনে রফতানি করা যাবে। চামড়া রফতানি সংক্রান্ত যে বিধিনিষেধ ছিল, সেটি প্রত্যাহার করেছে সরকার।’ শেখ বশিরউদ্দীন আরও বলেন, ‘কাঁচা চামড়া সংরক্ষণকে গুরুত্ব দিয়ে এ বছর ৩০ হাজার টন লবণ বিনামূল্যে মাদ্রাসা ও এতিমখানায় সরবরাহ করা হবে।’

Share This