
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল
পঙ্ক্তি ডেস্ক: বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদে শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষেত্রে নারী কোটা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের গত ১৫ মে সই করা প্রজ্ঞাপনটি বৃহস্পতিবার (২২ মে) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
