দৈনিক ইনকিলাব’র সিনিয়র সাংবাদিক সাঈদ আহমেদের মায়ের ইন্তেকাল

দৈনিক ইনকিলাব’র সিনিয়র সাংবাদিক সাঈদ আহমেদের মায়ের ইন্তেকাল

পঙ্​ক্তি ডেস্ক: দৈনিক ইনকিলাবের সিনিয়র সাংবাদিক সাঈদ আহমেদ খানের মা জাহান আরা বেগম (৮০) আজ বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ৭.১৫ টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জীবদ্দশায় তিনি ছিলেন একজন পরহেজগার,  সহজসরল নিষ্ঠাবান ও ন্যায়পরায়ণ মহীয়সী নারী।

মরহুমা জাহানারা বেগমের মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, বিচারপতি আহমেদ সোহেল, বিচারপতি কে. এম হাফিজুল আলম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর এডভোকেট তাজুল ইসলাম, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রীমকোর্ট বার সভাপতি মাহবুবউদ্দিন খোকন, ‍এইচআরপিবি প্রেসিডেন্ট ও সিনিয়র অ্যাডভোকেট মন্জিল মোরশেদ, দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, ড্যাফোডিল গ্রুপের সিইও ড. মোহাম্মদ নুরুজ্জামান, যুগ্মসচিব মাহমুদুর রহমান, অতিরিক্ত সচিব ড. জিয়াউল ইসলাম মুন্না, অতিরিক্ত সচিব সেলিম খান, দুদকের ডিজি মীর জয়নুল আবেদীন শিবলী, রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন, ফিন্যান্স টুডে’র সম্পাদক মতিউর রহমান, সাপ্তাহিক পঙক্তি’র সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না।

এছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। সংগঠনসমূহের মধ্যে রয়েছে, জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ল’ রিপোর্টার্স ফোরাম,  বিএফইউজে, ডিউজে,  ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে, বাংলাদেশ চলচিত্র সাংবাদিক সমিতি, কুমিল্লা সাংবাদিক ফোরাম-ঢাকা, চট্রগ্রাম বিভাগীয় সাংবাদিক ফোরাম।

আজ বাদ জোহর মেঘনা উপজেলার তুলাতুলি কাচারিকান্দি স্কুল মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ নেন,  মেঘনা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রমিজ উদ্দিন লন্ডনী, প্রফেসর জহিরুল হক ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ব্যাংকার আ.স.ম শিবলী রেজা, ‘সবার দেশ’ পত্রিকার নির্বাহী সম্পাদক আবু ইউসুফ, কবি ও টিভি ব্যক্তিত্ব আসাদ কাজল, ঢাকা ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার আবদুল হালিম খান, অ্যাডভোকেট হাবিব মিয়াজী, চন্দনপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক সেলিম সরকার, বিক্রমপুর ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মহাসচিবমো. আনোয়ার হোসেন, মরহুমার আত্মীয়স্বজন ও এলাকার সর্বস্তরের জনগণ। জানাজা শেষে মরহুমাকে তাদের পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।

Share This