মঙ্গলবার (৪ মার্চ) এ তথ্য জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (জনসংযোগ) ফয়সল হাসান।
চট্টগ্রামের প্রসঙ্গ উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঘটনার দিন (২৮ ফেব্রুয়ারি) মব সৃষ্টিকারী তাৎক্ষণিক দু’জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এর আগে খবর পেয়ে সৈকত এলাকায় টহলরত পতেঙ্গা থানা পুলিশের একটি দল ও আশপাশের লোকজন এসে উপ-পরিদর্শক ইউসুফ আলীকে উদ্ধার করেন। গত শনিবার (১ মার্চ) রাতভর অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত আরও ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। সবমিলিয়ে এ ঘটনায় জড়িত ১২ জনকে (সবাইকে) গ্রেফতার করা হলো।
ফয়সল হাসান জানান, পুলিশকে হেনস্থার ঘটনায় পতেঙ্গা থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতরা পতেঙ্গা সি-বিচে ত্রাস সৃষ্টি করে এসআই ইউসুফ আলীকে হেনস্তাসহ মোবাইল ফোন, মানিব্যাগ এবং ওয়াকিটকি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত। এছাড়াও তারা মাদক সেবন ও ছিনতাইয়ে জড়িত।