
ফিলিস্তিনিদের উচ্ছেদ ও গাজায় মার্কিন আধিপত্য বিস্তার করতে চান ট্রাম্প
পঙ্ক্তি ডেস্ক:
ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে কয়েক দশকের মার্কিন নীতি সমূলে উৎপাটন করতে চলেছেন ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার অধিবাসীদের অন্যত্র সরিয়ে নিয়ে সেখানে মার্কিন অধিকার প্রতিষ্ঠার পরিকল্পনার কথা প্রকাশ করেছেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, গাজা উপত্যকার দখল নেবে যুক্তরাষ্ট্র। আমরা এখানে কিছু কাজও করব। আমরা এর দখল নিয়ে অবিস্ফোরিত বোমা এবং অন্যান্য অস্ত্র অকেজো করার দায়িত্ব গ্রহণ করব।
