প্রথম দিনই নির্বাহী আদেশের ঝড় তুললেন ট্রাম্প

প্রথম দিনই নির্বাহী আদেশের ঝড় তুললেন ট্রাম্প

পঙ্​ক্তি ডেস্ক:

সীমান্ত সিল করার জন্য সামরিক বাহিনী মোতায়েন এবং মাদক পাচার, মানব পাচার রোধে কঠোর ব্যবস্থা নিতে আদেশ জারি করেন ট্রাম্প। এ ছাড়া, মেক্সিকোতে থাকুন নামে পরিচিত অভিবাসন নীতি পুনর্বহাল করেন। যার মাধ্যমে ৭০ হাজারেরও বেশি আশ্রয়প্রার্থীকে সীমান্ত পার হয়ে শুনানির জন্য অপেক্ষা করতে বাধ্য করা হয়েছিল।

জলবায়ু ও জ্বালানি

ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে পুনরায় বেরিয়ে যাওয়ার আদেশ দেন। তিনি আলাস্কার প্রাকৃতিক সম্পদ কাজে লাগানোর প্রতিশ্রুতি দিয়ে একটি নির্বাহী আদেশ স্বাক্ষর করেন, যেখানে আরও তেল এবং গ্যাস অনুসন্ধান করার কথা বলা হয়। ‘গ্রিন নিউ ডিল’ নামে পরিচিত বাইডেন প্রশাসনের সবুজ প্রকল্পগুলো বাতিল করার আদেশ দেন তিনি। পাশাপাশি, বৈদ্যুতিক যানবাহনের ওপর দেওয়া ভর্তুকিও প্রত্যাহারের নির্দেশ দেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রত্যাহার

ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করার আদেশ দিয়েছেন। কোভিড-১৯ মোকাবিলায় ডব্লিউএইচও’র ভূমিকা নিয়ে তিনি দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছেন।

রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা

ট্রাম্প সরকারি সংস্থাগুলোর রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের সমালোচনা করে ‘রাজনৈতিক অস্ত্রায়ন’ বন্ধে একটি নির্বাহী আদেশ জারি করেন। এ আদেশের আওতায় বাইডেন প্রশাসনের সময়কার গোয়েন্দা সংস্থা এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কার্যক্রম পর্যালোচনা করার কথা বলা হয়।

পুঁজিবাজার ও প্রযুক্তি খাতে পরিবর্তন

ট্রাম্প টিকটক-এর ওপর নিষেধাজ্ঞার প্রক্রিয়া ৭৫ দিনের জন্য স্থগিত রাখেন এবং চীনা মালিকানাধীন কোম্পানির সঙ্গে মার্কিন অংশীদার খোঁজার নির্দেশ দেন।

অভ্যন্তরীণ সংস্কার

গালফ অব মেক্সিকো-এর নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ রাখার জন্যও একটি আদেশ জারি করেন ট্রাম্প। এ ছাড়া, আলাস্কার মাউন্ট ডেনালির নাম পুনরায় মাউন্ট ম্যাককিনলে রাখার নির্দেশ দেন।

সূত্র: বিবিসি

Share This