বাংলাদেশকে এশিয়ার জন্য ডিস্ট্রিবিউশন হাব বানাতে নরওয়ের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

বাংলাদেশকে এশিয়ার জন্য ডিস্ট্রিবিউশন হাব বানাতে নরওয়ের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

ড. ইউনূস নরওয়েজিয়ান টেলিকম জায়ান্ট টেলিনরের অংশীদার গ্রামীণফোনের উদাহরণ দিয়ে বলেন, ‘বছরের পর বছর ধরে টেলিনর পরিবারের সবচেয়ে লাভজনক উদ্যোগে পরিণত হয়েছে।’

রাষ্ট্রদূত গুলব্রান্ডসেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের একটি চিঠি হস্তান্তর করেন, যেখানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করা হয়।

রাষ্ট্রদূত বলেন, ‘অতি প্রয়োজনীয় সংস্কার এবং অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানে আপনার প্রচেষ্টার প্রতি প্রধানমন্ত্রীর দৃঢ় সমর্থন রয়েছে।’

রাষ্ট্রদূত গুলব্রান্ডসেন মানবাধিকার সুরক্ষা ও পরিবেশগত টেকসই উন্নয়নে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকারের প্রতি নরওয়ের প্রধানমন্ত্রীর প্রশংসার কথা প্রধান উপদেষ্টাকে জানান।

তিনি আরও বলেন, ‘জাহাজ রিসাইক্লিং শিল্প এবং সবুজ জ্বালানি রূপান্তরে নরওয়ে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।’

Share This