ক্রিকেটে বিনিয়োগ করতে হবে, কনসার্ট বা অন্য কিছুতে না: তামিম

ক্রিকেটে বিনিয়োগ করতে হবে, কনসার্ট বা অন্য কিছুতে না: তামিম

সোমবার শুরু হচ্ছে বিপিএল। প্রথম দিনে মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়নরা। তাদের প্রতিপক্ষ অনেকদিন পর বিপিএল খেলতে আসা দুর্বার রাজশাহী। ম্যাচের আগের দিন গণমাধ্যমের মুখোমুখি হয়ে বরিশালের অধিনায়ক তামিম বলেছেন, ‘সত্যি কথা বলতে অন্যরকম কিছু দেখি না কনসার্ট ছাড়া। আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি করতে হয়, ক্রিকেটে বিনিয়োগ করতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের টুর্নামেন্টে ইনভেস্ট করতে হবে, কনসার্ট বা অন্য কিছুতে না। ক্রিকেটে যদি বিনিয়োগ করি, টুর্নামেন্টে যদি বিনিয়োগ করি; তখন আমরা বলতে পারবো যে এটা নতুন বিপিএল। কনসার্ট আগেও হয়েছে, এখনও হয়েছে; দারুণ একটা অনুষ্ঠান হয়েছে যা দেখেছি, আমি ছিলাম না দেশে।’

Share This