দুর্নীতির বিষয়ে বিচারকদের সচেতন থাকার আহ্বান আইনমন্ত্রীর

দুর্নীতির বিষয়ে বিচারকদের সচেতন থাকার আহ্বান আইনমন্ত্রীর

প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, তারেক রহমান প্রায়ই বলেন, তারেক রহমানের একটা কথা সবসময় অনুসরণের চেষ্টা করা উচিত। তিনি প্রায়ই বলেন, আমাদের কাজের জায়গাটা দায়িত্ববোধের এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার; জনপ্রিয়তার নয়। তাই সব অবস্থায় সবসময় সঠিক পথটিই বেছে নিতে হবে।

কোনও ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘‘দুর্নীতির বিষয়ে আমরা সজাগ থাকব, বিচারকদেরও সচেতন থাকতে হবে। এটি না পারলে এই প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নেওয়া ও ন্যায়বিচারের ক্ষেত্র প্রস্তুত করতে দীর্ঘদিনের যে সংগ্রাম এবং আইনের শাসন ও মানবাধিকার-সবই ব্যর্থ হবে। আগামী প্রজন্মের দিকে তাকিয়ে সেই দায়ভার আমরা নিতে চাই না।’’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (জেএটিআই) মহাপরিচালক মো. এমদাদুল হক। এসময় আইন কমিশনের সদস্য, কর্মশালার প্রশিক্ষণার্থী বিচারক, বাংলাদেশ জুডিসিয়াল এডমিনস্ট্রেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Share This