
ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা
পঙ্ক্তি ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তেহরানের কেন্দ্রস্থলে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলার দায় স্বীকার করে জানিয়েছে, তারা দেশটিতে লক্ষ্যবস্তু লক্ষ্য করে অভিযান শুরু করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট এবং জমহুরি এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। আল-জাজিরার প্রতিনিধি জানিয়েছেন, হামলার পর শহরের বিভিন্ন স্থান থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।
এদিকে ইরানি হামলার আশঙ্কায় ইসরায়েল জুড়ে সাইরেন বাজানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী সাধারণ জনগণকে সতর্ক থাকার নির্দেশ দিয়ে বলেছে, ইসরায়েল অভিমুখে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা রয়েছে, তাই জনসাধারণকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।
