শপথ নিলেন হাইকোর্টের ২১ বিচারপতি

শপথ নিলেন হাইকোর্টের ২১ বিচারপতি

পঙ্​ক্তি ডেস্ক:  ২০২৪ সালের ৯ অক্টোবর নিয়োগ পাওয়া হাইকোর্টের ২১ অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়ার পর তাদের শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বুধবার (১২ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি এ শপথবাক্য পাঠ করান। তবে বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন অসুস্থ থাকায়  শপথ নেননি।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের নিম্নবর্ণিত ২২ জন অতিরিক্ত বিচারককে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগদান করেছেন।

তারা হলেন– বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন, বিচারপতি মো. মনসুর আলম, বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর, বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা, বিচারপতি মো. যাবিদ হোসেন, বিচারপতি মুবিনা আসাফ, বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম, বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা, বিচারপতি মো. আবদুল মান্নান, বিচারপতি তামান্না রহমান খালিদী, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ, বিচারপতি মো. হামিদুর রহমান, বিচারপতি নাসরিন আক্তার, বিচারপতি সাথীকা হোসেন, বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, বিচারপতি মো. তৌফিক ইনাম, বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন, বিচারপতি শেখ তাহসিন আলী, বিচারপতি ফয়েজ আহমেদ, বিচারপতি মো. সগীর হোসেন ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজী।

এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ হতে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৯ অক্টোবর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দুই বছরের জন্য ২৩ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি। তবে বিধান অনুসারে ৪৫ বছর পূর্ণ না হওয়ায় স্থায়ীর তালিকা থেকে বাদ পড়েছেন বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর ছেলে বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। তবে তিনি বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

Share This