
পূজামণ্ডপে শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পবিত্রতা বজায় রাখতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
পঙ্ক্তি ডেস্ক: পূজামণ্ডপে শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পবিত্রতা বজায় রাখতে হবে বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। তবে পূজামণ্ডপের পবিত্রতা রক্ষার দায়িত্ব জনগণের, আমাদের সবার। কেননা, এটি একটি ধর্মীয় অনুষ্ঠান।’
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে মুন্সীগঞ্জের লৌহজংয়ের কনকসারের শ্রী শ্রী সার্বজনীন কালী ও দুর্গামন্দির পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, ‘পূজা কমিটির পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে সাত জন সদস্য দায়িত্ব পালন করার কথা। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় তারা যেন সঠিকভাবে দায়িত্ব পালন করে, সেদিকে খেয়াল রাখতে হবে। তাছাড়া দুর্গাপূজার শেষ পাঁচ দিন আনসার সদস্যরাও নিয়মিত দায়িত্ব পালন করে যাবে।’
