পাঁচ বিষয় নিয়ে বৃহস্পতিবার বৈঠকে বসবে ইসি

পাঁচ বিষয় নিয়ে বৃহস্পতিবার বৈঠকে বসবে ইসি

পঙ্​ক্তি ডেস্ক:  গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২-সহ গুরুত্বপূর্ণ সুস্পষ্ট ৫টি বিষয় নিয়ে বৃহস্পতিবার (১০ জুলাই) বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৯ জুলাই) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এই তথ্য জানিয়েছেন।

১। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫।

২। নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ ২০২৫।

৩। নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১-এর (সংশোধন) অধ্যাদেশ ২০২৫।

৪। মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থী কর্তৃক প্রদত্ত হলফনামা।

৫। নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পুনঃঅর্পণ।

Share This