আশ্বাসের পরও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আন্দোলনে আহতদের অবস্থান

আশ্বাসের পরও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আন্দোলনে আহতদের অবস্থান

আহতদের দ্রুত পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেওয়া, বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন করা এবং ইমার্জেন্সি হটলাইন চালুসহ কয়েকটি দাবি নিয়ে আজ দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ১ নম্বর গেটের সামনের সড়কে অর্ধশতাধিক ব্যক্তি ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা নিয়ে অবস্থান নেন।

তিনি আরও বলেন, ‘আমি নিজে এখানে উপস্থিত হয়ে এই দাবিগুলো গ্রহণ করলাম। যে মন্ত্রণালয় এই দাবিগুলো নিয়ে কাজ করছে, আমি নিজ হাতে তাদের কাছে পৌঁছে দেবো। আমি আবারও বলছি, আপনাদের ত্যাগ অনস্বীকার্য এবং মূল্য দিয়ে নির্ধারণ করা যাবে না। কিন্তু সরকারের একটি নিয়ম আছে। এখন এটি আমি হাতে নিয়েছি এবং যথাযথ জায়গায় পৌঁছে দেবো। একইসঙ্গে বিষয়টি যেন সুবিবেচনা করা হয়, সেটিরও অনুরোধ জানাবো। আমি আশা করবো, আপনারা এই অবস্থান ধর্মঘট প্রত্যাহার করে নেবেন।’

এসময় অবস্থানকারীরা নারাজ হলে আবারও আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘আমি নিজে এখানে এসে দাবিগুলো হাতে নিয়েছি। যে উপদেষ্টা এই বিষয়টি দেখেন তার কাছে আমি পৌঁছে দেবো। আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা ধর্মঘট প্রত্যাহার করুন।’

তার আহ্বানের পর আহতদের পক্ষ থেকে জানানো হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে সরে যাওয়া হবে না। এই কর্মসূচি অব্যাহত থাকবে। পরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আবার কার্যালয়ের ভেতরে চলে যান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আহতরা প্রধান ফটকের সামনে অবস্থান করছিলেন।
Share This