ধানমন্ডি ৩২: পানি সেচে পাওয়া গেলো না কিছুই

ধানমন্ডি ৩২: পানি সেচে পাওয়া গেলো না কিছুই

পঙ্​ক্তি ডেস্ক: ভবনের বেজমেন্টে নোংরা আবর্জনা ও ভাঙা ইটের টুকরা ছাড়া কিছু পাওয়া যায়নি। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ভবনের পাশে নির্মাণাধীন ভবনের বেজমেন্ট থেকে পানি সেচ শেষ হলেও সেখানে সন্দেহজনক কোনো কিছুরই দেখা মেলেনি। তবে এ বিষয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার আগমুহূর্তে এই সেচ কাজ শেষ হয়। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ওই ভবনের সেচ কার্যক্রম শুরু হয়।

Share This