
সংবাদ সম্মেলন করে ৯ দাবি জানালেন সাদপন্থি শিক্ষকরা
পঙ্ক্তি ডেস্ক: ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের লক্ষ্যে বিবাদমান পক্ষগুলোর মধ্যে মতপার্থক্য দূরীকরণের উদ্যোগ নেওয়াসহ ৯ দফা দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ঢাকার অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়ের সাদপন্থি শিক্ষকেরা। সোমবার (৬ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মো. নাজিম উদ্দিন ভূঁইয়া সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা লক্ষ্য করেছি, গত ১৮ ডিসেম্বর টঙ্গী ময়দানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা পরবর্তী সময়ে দেশজুড়ে মাওলানা সাদ অনুসারীরা ব্যক্তি ও সামাজিকভাবে আক্রমণের শিকার হচ্ছেন। এমনকি তাদের অনেক মসজিদে স্বাভাবিক আমলও করতে দেওয়া হচ্ছে না। এ ধরনের ঘটনা দেশে এক বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করেছে।’
