
ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ২৯৪ জন
পঙ্ক্তি ডেস্ক: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১২৬ জনই বরিশাল বিভাগের (সিটি করপোরেশন এলাকার বাইরে)। শুক্রবার (৪ জুলাই) সকাল ৮টা থেকে শনিবার (৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত তারা হাসপাতালে ভর্তি হন। তবে এ সময়ের মধ্যে কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা গেছে।
