পাকুন্দিয়ায় বৃক্ষ রোপনসহ নানা কর্মসূচীতে অংশ নেন ঢাকা বিভাগীয় কমিশনার

পাকুন্দিয়ায় বৃক্ষ রোপনসহ নানা কর্মসূচীতে অংশ নেন ঢাকা বিভাগীয় কমিশনার

 

আবু হানিফ, পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি :-

ঢাকা বিভাগীয় কমিশনার মো: শরফ উদ্দিন আহমদ চৌধুরী কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিদর্শণ করেন। এসময় তিনি পাকুন্দিয়ায় বৃক্ষ রোপন কর্মসূচীসহ নানা কর্মসূচীতে অংশ নেন।  আজ মঙ্গলবার সকাল ১০ টায় তিনি পাকুন্দিয়া উপজেলায় ্প্শাআগমন করলে তাকে ফুলের শুভেচ্ছা জানান পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন।

সফরের শুরুতেই উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিভাগীয় কমিশনারকে গার্ড অব অনার প্রদান করা হয়। উপজেলা চত্বরে বৃক্ষরোপণ করেন, পাকুন্দিয়া সরকারী স্কুল পরিদর্শন করেন, পাকুন্দিয়া পৌর সভায় আলুর স্টোর বাজারে রাস্তায় উদ্বোধন করেন পরে তিনি স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ফৌজিয়া খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার , অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ ইমরানুল ইসলাম ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সফরকালে বিভাগীয় কমিশনার উপজেলার বিভিন্ন চলমান সরকারি প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেন এবং প্রশাসনিক কার্যক্রমে গুণগত উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন, বিভাগীয় কমিশনারের আগমন উপলক্ষে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উপজেলা চত্বর নান্দনিকভাবে সাজানো হয়েছে। তার এই সফর উপজেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনবে।”

Share This